এ বছরের মধ্যে গ্রাহকদের সকল বকেয়া পরিশোধের চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. এর চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। কোম্পানির পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ফারইস্ট প্রাধান কার্যালয়ের বোর্ড রুমে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান ডা. মোকাদ্দেস হোসেন সাবেক পরিচালক আলহাজ্ব হেলাল মিয়া, সাবেক পরিচালক মোশারফ হোসেন পুস্তি, স্বতন্ত্র পরিচালক মোবারক হোসেন, কোম্পানি সেক্রেটারি মো. খালিদ জহির, সিএফও মো. সামছুদ্দিন, ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোজাম্মেল হক শাহীন, ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ হামিদুর রহমান আজাদ ও আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. ফখরুল ইসলাম তাঁর বক্তব্যের শুরুতে “কোম্পানির সকল পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন।
তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, “চেষ্টা করবো এ বছরের মধ্যে গ্রাহকদের সমুদয় পাওনা পরিশোধ করার। আমার বিশ্বাস, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব।”
চলমান সময়/১৫ফেব্রুয়ারি/পিএস



