-0.1 C
New York
Wednesday, February 4, 2026

ইমরান হায়দার ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, চলমান সময়

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ মারুফকে বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব শেষ করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, তিনি বর্তমানে পাকিস্তানে আছেন। তার স্থলাভিষিক্ত হয়ে ঢাকায় আসছেন ইমরান হায়দার।অ্যাডভেঞ্চার ট্যুর

পাকিস্তান হাইকমিশন সূত্র জানিয়েছে, ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। শিগগিরই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন।

এছাড়া পাকিস্তানের কূটনৈতিক অঙ্গনে আরও কয়েকটি পদে রদবদল হয়েছে। কাতারে উপ-রাষ্ট্রদূত হবেন আতিয়া ইকবাল, সিরিয়ায় চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে নিযুক্ত হয়েছেন হাসনাইন ইউসুফ এবং জার্মানিতে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পাবেন রোমান ওয়াজির।

চলমান সময়/১৭জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর