গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধতার ধারাবাহিকতায় বরিশালের উজিরপুর উপজেলার এক পলিসিধারীর নমিনির হাতে মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ম্যালকম আনন্দ সরকারের মনোনীত নমিনি হিসেবে চেক গ্রহণ করেন ছেলে রিক ম্যালকন সরকার।
আজ (২৯ ডিসেম্বর) বিকাল ৫টায় কোম্পানির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।
ফারইস্টের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূঞা নমিনির হাতে চেকটি তুলে দেন।
এ সময় ইস্টার্ট রিজিওন ইনচার্জ মোস্তফা জামান হামিদি ঢাকা সাউথ ডিভিশন ইনচার্জ মো. মোজাম্মেল হক শাহীন ও মতিঝিল জোন ইনর্চার্জ মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ম্যালকন আনন্দ সরকারের মৃত্যুর পর নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুততার সঙ্গে দাবি নিষ্পত্তি করে চেক প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন নমিনি ও উপস্থিত স্বজনরা।
চেক হস্তান্তরকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম ভূঞা বলেন, গ্রাহকের প্রতি দায়বদ্ধতা ও স্বচ্ছতা বজায় রেখে সময়মতো দাবি পরিশোধ করাই আমাদের মূল লক্ষ্য।
চলমান সময়/৪জানুয়ারি/২৬



